E-Paper

সুরে রাখতে ফের মমতা ডাকলেন নতুন বিধায়কদের

ভোটের ফল প্রকাশের পর দলের বিজয়ী প্রার্থীদের সঙ্গে গত মঙ্গলবারই বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী। প্রাথমিক ভাবে ভোট নিয়ে তাঁদের যাবতীয় অভিযোগ নিয়েই সেখানে আলোচনা হয়েছেিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৭:৫২
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

সবে শপথগ্রহণ সম্পূর্ণ হয়েছে। তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের ‘অভিমুখ’ স্থির করতে দ্বিতীয় বার বৈঠক ডাকলেন দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার তাঁর কালীঘাটের বাড়িতে ডাকা এই বৈঠক নিয়ে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।

ভোটের ফল প্রকাশের পর দলের বিজয়ী প্রার্থীদের সঙ্গে গত মঙ্গলবারই বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী। প্রাথমিক ভাবে ভোট নিয়ে তাঁদের যাবতীয় অভিযোগ নিয়েই সেখানে আলোচনা হয়েছেিল। পরাজয় মানতে না চাইলেও বৈঠকে নবনির্বাচিতদের রাজনৈতিক অভিমুখ সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে দিয়েছিলেন তিনি। তার এক সপ্তাহের মাথায় তাঁদের ফের বৈঠকে ডাকা হল। দলের একাংশের ধারণা, মমতা ভোটে হার মানতে চান না। তাতে যাঁরা জিতেছেন তাঁদের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, তৃণমূল নেত্রী নিজের অবস্থানে এখনও অনড় থাকলেও শপথ নেওয়ার আগে থেকেই তৃণমূলের বিজয়ী সদস্যরা নতুন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ ‘সংসদীয় গণতন্ত্র’ মেনে ‘গঠনমূলক ভূমিকা’ নেবেন বলেও সমাজমাধ্যমে জানিয়ে দিয়েছেন। নেতাদের একাংশের ধারণা, এই অবস্থায় দলের সঙ্গে তাঁদের ফারাক যাতে না- বাড়ে তা নিশ্চিত করতেই মমতা ফের বৈঠক ডেকেছেন।

অন্যদিকে, কালীঘাটে দলের আইনজীবী নেতাদের সঙ্গে এ দিন বৈঠক করেছেন মমতা। বিভিন্ন জেলার প্রতিনিধিদের উদ্দেশে তৃণমূল নেত্রী বলেন, ‘সব জায়গায় আক্রান্ত দলীয় কর্মীদের আইনি সহায়তা দেওয়া আমাদের দায়িত্ব। আপনারা সাহায্য করুন। অভিযোগ লেখা, জমা ও মামলার কাজে সাহায্য করতে হবে।’ হামলা ছাড়াও মিথ্যা মামলায় তৃণমূলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও বৈঠকে জানান তৃণমূল নেত্রী। প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, বিমান বন্দ্যোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়দের নিয়ে রাজ্য স্তরে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই কাজে সাহায্য করবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy