Advertisement
E-Paper

সোমে ঝাড়গ্রাম, মঙ্গলে ঘাটাল, দু’দিনের জেলা সফরে বন্যাত্রাণ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বিশ্ব আদিবাসী দিবস। সেই উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী এলে যোগ দেবেন সেই অনুষ্ঠানেও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৮:৩২
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র

দু’দিনের জেলাসফরে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুই জেলাতেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক দফতরের বৈঠক হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সব ঠিক থাকলে সোমবার ঝাড়গ্রামে এবং মঙ্গলবার ঘাটালে আসতে পারেন মমতা। তবে আবহাওয়ার কারণে এই সফরসূচি বদলও হতে পারে।

মুখ্যমন্ত্রী এলে ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পাশাপাশি সেখানে ত্রাণ বিলি করার কর্মসূচি রয়েছে। তবে ঘাটালে মমতার যাওয়ার কথা মঙ্গলবার। তার আগে সোমবার ঝাড়গ্রামে যাওয়ার কথা তাঁর। সোমবার বিশ্ব আদিবাসী দিবস। সেই উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী এলে যোগ দেবেন সেই অনুষ্ঠানে। তার প্রস্তুতিও শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, সোমবার ঝাড়গ্রাম রাজবাড়ি সংলগ্ন ট্যুরিস্ট কমপ্লেক্স বা সার্কিট হাউসে রাত্রিযাপন করার কথা মুখ্যমন্ত্রীর। পরের দিন সেখান থেকেই রওনা হতে পারেন ঘাটালে। ঘাটালে ত্রাণ বিলি করে কলকাতায় ফেরার কথা মমতার। ইতিমধ্যেই হেলিপ্যাড সংলগ্ন এলাকাটিকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের অবতরণের জন্য বাঁশ দিয়ে ঘিরে ফেলার কাজও শুরু হয়ে গিয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকলে এই সফরসূচি বদলও হতে পারে।

Mamata Banerjee Jhargram ghatal Flood Situation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy