Advertisement
E-Paper

বিপিএল তালিকার নয়া শর্তে খুশি নন মুখ্যমন্ত্রী

দারিদ্রসীমার নীচে থাকা বাসিন্দাদের (বিপিএল) তালিকা সংশোধনের জন্য রাজ্য জুড়ে আর্থ-সামাজিক ও জাতিগত শুমারির কাজ চলছে। কিন্তু শুমারির ভিত্তিতে তালিকায় নাম তোলার জন্য যে-সব শর্তের কথা বলা হয়েছে, তাতে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, ‘‘এমন সব শর্তের কথা বলা হয়েছে, যা মানতে গেলে দু’শতাংশেরও কম মানুষ বিপিএলের আওতায় আসবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০৩:০৯

দারিদ্রসীমার নীচে থাকা বাসিন্দাদের (বিপিএল) তালিকা সংশোধনের জন্য রাজ্য জুড়ে আর্থ-সামাজিক ও জাতিগত শুমারির কাজ চলছে। কিন্তু শুমারির ভিত্তিতে তালিকায় নাম তোলার জন্য যে-সব শর্তের কথা বলা হয়েছে, তাতে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, ‘‘এমন সব শর্তের কথা বলা হয়েছে, যা মানতে গেলে দু’শতাংশেরও কম মানুষ বিপিএলের আওতায় আসবেন। আমরা চাই, অন্তত ৪০% মানুষ ওই তালিকায় আসুন।’’বিপিএল তালিকা তৈরির জন্য ওই সব শর্ত দিয়েছে কেন্দ্রীয় সরকার। মমতার কটাক্ষ, ‘‘ও-সব খায়, না মাথায় মাখে?’’ তবে তিনি জানিয়ে দেন, কেন্দ্র শর্ত না-বদলালেও রাজ্যে বিপিএল তালিকা সংশোধন হবেই। মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পের কাজ শেষ হয়েছে। অন্যান্য জেলাতেও দ্রুত কাজ এগোচ্ছে।

BPL BJP congress Trinamool
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy