Advertisement
E-Paper

Sadhan Pande: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে

শুক্রবার দুপুরের দিকে ক্রেতা সুরক্ষা দফতরের ট্যাবলো উদ্বোধনের কর্মসূচি গিয়েছিলেন মানিকতলার বিধায়ককে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ২৩:২৩
সাধন পাণ্ডে।

সাধন পাণ্ডে।

শ্বাসকষ্টের জেরে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হল তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডেকে। শুক্রবার সন্ধ্যা থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। তার পরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর সিওপিডি এবং রেনাল সমস্যা রয়েছে। কোভিড পরীক্ষা করা হবে তাঁর। বাবার অসুস্থতার খবর দেওয়া হয়েছে মেয়ে শ্রেয়া পাণ্ডেকে। তিনি রাজ্যের বাইরে থাকেন। খবর পেয়েই কলকাতায় ফিরছেন বলে জানা গিয়েছে।

শুক্রবার দুপুরের দিকে ক্রেতা সুরক্ষা দফতরের ট্যাবলো উদ্বোধনের কর্মসূচিতে গিয়েছিলেন মানিকতলার বিধায়ক। সেখানে সারা দিন রোদের মধ্যে থেকে বাড়ি ফিরে আসতেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। গত বিধানসভা ভোটের আগেও এক বার শ্বাসকষ্টের সমস্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

Sadhan Pande
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy