Advertisement
E-Paper

দোলের দিন হাওড়া এবং শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ, মঙ্গলবার হাওড়া শাখায় রবিবারের সয়মসূচি অনুযায়ী লোকাল ট্রেন চলবে বলে রেল সূত্রে খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৯:৩৯
Representational picture of local train

শিয়ালদহ শাখায় সকাল থেকে লোকাল ট্রেনের যাত্রিসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকবে বলে মনে করছেন রেলকর্তারা। —ফাইল চিত্র।

দোলের দিন হাওড়া এবং শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, শহরতলির নানা শাখায়ও বেশ কয়েকটি লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।

দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ, মঙ্গলবার হাওড়া শাখায় রবিবারের সয়মসূচি অনুযায়ী লোকাল ট্রেন চলবে বলে রেল সূত্রে খবর। পাশাপাশি, ওই দিন শিয়ালদহ শাখায় সকাল থেকে লোকাল ট্রেনের যাত্রিসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকবে বলে মনে করছেন রেলকর্তারা। সে কারণে মোট ২৩৩টি লোকাল বাতিল করা হয়েছে বলে শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

২৩৩টির মধ্যে শিয়ালদহ মেন লাইনের ১০৫টি ট্রেনও রয়েছে। বনগাঁ, হাসনাবাদ এবং ডানকুনি লাইনে রয়েছে যথাক্রমে ৩৩,১৭ ও ১৬টি ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় ৬২টি লোকালের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

local train Eastern Railway Dolyatra Holi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy