Advertisement
E-Paper

পুকুর থেকে মিলল বছর দুয়েকের দুই শিশুর দেহ! পরিবারের দাবি, খেলতে খেলতে পড়ে গিয়ে বিপত্তি

দুই শিশুর দেহ উদ্ধার হল বাড়ির অদূরের পুকুর থেকে। পুকুরের জলে ভাসছিল বছর দুয়েকের ওই দুই শিশু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ১৭:২৫
A representational image of a Child

দুই শিশুর দেহ উদ্ধার পুকুর থেকে। প্রতীকী ছবি।

দুই বাচ্চাকে বাড়িতে রেখে ক্ষেতে গিয়েছিলেন বাড়ির লোকেরা। ফিরে এসে তাদের ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে দুই শিশুর দেহ উদ্ধার হল বাড়ির অদূরের পুকুর থেকে। পুকুরের জলে ভাসছিল বছর দুয়েকের ওই দুই শিশু। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের সবং থানার চাউলকুড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত দুই শিশুর নাম রিয়া মাইতি ও সুমতি মাইতি। রিয়ার বয়স ১ বছর ১০ মাস আর সুমতির বয়স ২ বছর ২ মাস।

পরিবারের অনুমান, খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়েই এই বিপত্তি! এক সদস্যের দাবি, পুকুর পাড়ে খেলতে খেলতে রিয়া জলে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে পড়ে যায় সুমতিও। পরে গ্রামবাসীরাই দুই শিশুর দেহ পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। খবর দেওয়া হয় সবং থানাতেও।

পুলিশ এসে দুই শিশুর দেহ উদ্ধার করে সবং হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, দুই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Body Recovered
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy