Advertisement
E-Paper

Murder: স্ত্রীর রক্তাক্ত দেহ মিলল ঘরে, গোয়ালে স্বামীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য কেশপুরে

বুধবার সকালে দেখা যায়, মহিলার রক্তাক্ত দেহ পড়ে ঘরে। গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় যুবককে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ১৫:৩১
দম্পতির রহস্যমৃত্যু।

দম্পতির রহস্যমৃত্যু। —প্রতীকী চিত্র।

স্ত্রীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেয়। গোয়াল ঘরে মিলল স্বামীর ঝুলন্ত দেহ। বুধবার এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার টুকুরিয়াপাট গ্রামে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারীদের প্রাথমিক ধারণা, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। মৃতদের নাম অশোক কল্যা (৪৩) এবং কেকা কল্যা (৩৮)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতি দিনের মতো মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন ওই দম্পতি। বুধবার সকালে পরিবারের অন্য সদস্যেরা দরজা খুলতেই দেখতে পান, কেকার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেয়। এর পর বাড়ির পাশে গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় অশোককে। ওই দম্পতির এক ছেলে এবং দুই মেয়ে রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ গিয়ে দম্পতির দেহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, অশোক দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি লেগে থাকত বলেও জানতে পেরেছে পুলিশ।

Murder Suicide Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy