Advertisement
E-Paper

হাবের জমিতে ট্রাক্টর, পুলিশের সঙ্গে বচসা চাষিদের

ইন্টারন্যাশনাল কার্গো হাবের জমিতে চাষ করার জন্য ট্রাক্টর নামানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল ভবানীপুরের চকদ্বীপায়। সোমবার সকালে নির্মীয়মান ইন্টারন্যাশনাল কার্গোহাবের জমিতে চাষিরা ট্রাক্টর নিয়ে চাষ করতে যাচ্ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০০:৫১

ইন্টারন্যাশনাল কার্গো হাবের জমিতে চাষ করার জন্য ট্রাক্টর নামানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল ভবানীপুরের চকদ্বীপায়। সোমবার সকালে নির্মীয়মান ইন্টারন্যাশনাল কার্গোহাবের জমিতে চাষিরা ট্রাক্টর নিয়ে চাষ করতে যাচ্ছিলেন। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ ওই জমিতে ট্রাক্টর নামতে বাধা দেয়। ঘটনার প্রতিবাদে এলাকার কৃষকরা ভবানীপুর থানার পুলিশকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখান।

পরে অবশ্য ভবানীপুর থানার পুলিশ চাষিদের কাছ থেকে হাইকোর্টের নির্দেশের কপি দেখতে চান। উচ্চ আদালতের স্থিতাবস্থার কপি দেখার পর ভবানীপুর থানার পুলিশ আন্দোলনকারীদের জানিয়ে দেয় আদালতের নির্দেশের বিষয়ে কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবির কাছ থেকে ব্যাখা নেওয়া হবে। তার পরে চাষের বিষয়ে চাষিদের সিদ্ধান্ত জানানো হবে।

চকদ্বীপার চাষি শক্তিপ্রসাদ হাজরা, অমল মাইতিদের, ‘‘এই জমি বেআইনিভাবে সরকার অধিগ্রহণ করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। তাছাড়াও এখনও আমাদের নামে জমির রেকর্ড রয়েছে। আমরা যেহেতু বরাবরই এই জমিতে চাষ আবাদ করছি তাই এবারেও চাষ আবাদ করার জন্য ট্রাক্টর নিয়ে এসেছি। কিন্তু পুলিশি বাধায় আমরা এ দিন কাজ করতে পারিনি।’’

cargo hub Controversy International cargo hub high court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy