Advertisement
E-Paper

Dead Body: সেতুর নীচে যুবকের রক্তাক্ত দেহ, ময়নায় দলীয় কর্মীকে খুনের অভিযোগ তুলল বিজেপি

বুধবার সকালে চঁদিনিবেনিয়ার পীড়াখালি সেতুরর কাছে একটি খালের মধ্যে ওই কৃষ্ণের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৪:৩০
যুবকের রহস্যমৃত্যু।

যুবকের রহস্যমৃত্যু। প্রতীকী ছবি।

যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ময়না থানার চাঁদিনিবেনিয়া এলাকায়। বুধবার সকালে কৃষ্ণ পাত্র (৪০) নামে এক যুবকের দেহ উদ্ধার হয় ওই এলাকায়। কৃষ্ণকে দলীয় কর্মী বলে দাবি করেছে বিজেপি। পাশাপাশি তাঁকে খুন করা হয়েছে বলেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে পদ্মশিবির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
বুধবার সকালে চঁদিনিবেনিয়ার পীড়াখালি সেতুরর কাছে একটি খালের মধ্যে ওই কৃষ্ণের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর দুই হাতে এবং গলায় রক্তের দাগ রয়েছে। প্রাথনিক ভাবে এলাকাবাসীর সন্দেহ, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। খবর পেয়ে ময়না থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ কৃষ্ণের স্ত্রী এবং ভাইকে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল কৃষ্ণের। তাঁর রহস্যমৃত্যুর পিছনে সেই সম্পর্কের টানাপড়েন রয়েছে কি না সে দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কৃষ্ণ বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন ময়নার বিজেপি নেতা আশিস মণ্ডল। এ নিয়ে তিনি তৃণমূলকেই দুষেছেন। যদিও আশিসের দাবি নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল নেতারা।

Death TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy