Advertisement
E-Paper

খড়্গপুরে রাস্তার ধারে সিভিক ভলান্টিয়ারের দেহ, দুর্ঘটনায় মৃত্যু বলে অনুমান পুলিশের

সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২১ ১২:৩৭
পড়ে রয়েছে সিভিক ভলান্টিয়ারের দেহ।

পড়ে রয়েছে সিভিক ভলান্টিয়ারের দেহ। নিজস্ব চিত্র।

সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বিরাটি এলাকায় মঙ্গলবার সকালে রাস্তার ধারে ওই সিভিক ভলান্টিয়ারের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভলান্টিয়ারের নাম সুভাষ রায় (৩২)। তাঁর বাড়ি বিরাটি এলাকাতেই। সোমবার রাতে টহলদারিতে কর্তব্যরত ছিলেন তিনি। রাত আড়াইটে-তিনটে নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। সুভাষের দেহের পাশে তাঁর বাইকটি পড়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক আধিকারিক এ ব্যাপারে বলেছেন, ‘‘দুর্ঘটনার জেরেই এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।’’

Road Accident Civic volunteer dead body
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy