Advertisement
E-Paper

হোটেল কর্মীর দেহ উদ্ধার

হোটেলের মধ্যে ঝুলন্ত অবস্থায় এক কর্মীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে কোলাঘাট থানার মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশে একটি হোটেলে এই ঘটনায় ওই হোটেল কর্মীকে খুনের অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। পুলিশ জানিয়েছে , মৃতের নাম স্বপন মান্না (৪৮)। তাঁর বাড়ি কোলাঘাট থানার বুড়ারি গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই হোটেল মালিকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০১:৫৪

হোটেলের মধ্যে ঝুলন্ত অবস্থায় এক কর্মীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে কোলাঘাট থানার মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশে একটি হোটেলে এই ঘটনায় ওই হোটেল কর্মীকে খুনের অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। পুলিশ জানিয়েছে , মৃতের নাম স্বপন মান্না (৪৮)। তাঁর বাড়ি কোলাঘাট থানার বুড়ারি গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই হোটেল মালিকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেচেদা স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি খাওয়ার হোটেলে কাজ করতেন স্বপন মান্না নামে ওই ব্যক্তি। মাঝে কিছুদিন ওই হোটেল ছেড়ে অন্যত্র কাজ করেছিলেন স্বপনবাবু। সম্প্রতি ফের ওই হোটেলের কাজে যোগ দেন। রাতে ওই হোটেলেই থাকতেন স্বপনবাবু। শনিবার হোটেলের সিঁড়ির কাছে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় স্বপনবাবুর মৃতদেহ ঝুলতে দেখতে পান অন্য কর্মীরা। । স্বপনবাবুর ছেলে গণেশ বাবাকে শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে ওই হোটেলের মালিক অরুণ জানা ও তাঁর ছেলের বিরুদ্ধে কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, হোটেল মালিককে আটক করা হয়েছে ।

Tamluk dead body swapan manna hotel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy