‘সুপার চেকিং’ চলছে। একের পর এক পুনর্যাচাইয়ের নির্দেশ আসছে। তটস্থ একাংশ ইআরও, এইআরও। সামান্য ত্রুটি-বিচ্যুতি হলেই শাস্তির মুখে পড়তে হতে পারে। সম্প্রতি কর্তব্যে গাফিলতির অভিযোগে রাজ্যের সাতজন এইআরও-কে নিলম্বিত (সাসপেন্ড) করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে কমিশন। ওই সাতজনের একজন পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাস।
পূর্ব সূচি অনুযায়ী, এসআইআরের শুনানির শেষ দিন ছিল ৭ ফেব্রুয়ারি। পরিবর্তিত সূচি অনুযায়ী, শুনানির শেষ দিন ছিল ১৪ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘স্ক্রুটিনি’ চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ ফেব্রুয়ারি। উল্লেখ্য, এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হওয়ার পর গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। এরপর শুরু হয় শুনানিপর্ব। যাঁদের নাম ‘নো- ম্যাপিং’ তালিকাভুক্ত হয়েছিল, শুরুতে তাঁদের শুনানিতে ডাকা হয়েছিল। যাঁদের নাম ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তালিকাভুক্ত হয়েছিল, পরে তাঁদেরও শুনানিতে ডাকা হয়। পশ্চিম মেদিনীপুরেও ২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছিল। এই জেলায় ‘নো ম্যাপিং’ ভোটার ছিল প্রায় ৬৫ হাজার। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ভোটার ছিল প্রায় সাত লক্ষ ৫৪ হাজার।
‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তালিকাভুক্ত সবাইকে অবশ্য শুনানিতে ডাকা হয়নি। শুরুতে বিএলও-রা যাচাই করেছিলেন। মুচলেকা দিয়েছিলেন। যাচাইয়ের পরেও যাঁদের ক্ষেত্রে সন্দেহ রয়ে গিয়েছিল, তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। জেলার এক নির্বাচন-আধিকারিকও বলেন, ‘‘যাঁদের ক্ষেত্রে তথ্য সন্দেহজনক ঠেকেছে কমিশনের, তাঁদেরই ডাকা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)