Advertisement
E-Paper

বিষ খেয়ে আত্মহত্যা ধান ব্যবসায়ীর, পাওনাদারদের বিক্ষোভে উত্তেজনা ঘাটালে

ব্যবসায় আর্থিক ক্ষতি হয়েছিল। প্রচুর টাকা ঋণ হয়ে যাওয়া মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বিশ্বজিৎ।   

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৫:৩৯

নিজস্ব চিত্র।

মৃতদেহ ঘিরে পাওনাদারদের বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা এলাকায়। বিষ খেয়ে আত্মহত্যা করেছেন নবগ্রামের এলাকার বিশ্বজিৎ চক্রবর্তী নামে এক ধান ব্যবসায়ী। শনিবার দুপুরে বাড়িতে এসে পৌঁছতেই ভিড় জমিয়ে বিক্ষোভ দেখা ওই এলাকার কয়েকজন কৃষক।

ওই এলাকার কিছু চাষি তাঁর কাছে ধান বিক্রি করেছিলেন। বিশ্বজিৎ মারা যাওয়ায় ওই টাকা তাঁরা আর পাবেন কি না, ওই দুশ্চিন্তায় তাঁরা বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। গোলমালের খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ যায় ঘটনাস্থলে। দীর্ঘ ক্ষণের চেষ্টায় বিক্ষোভ থামিয়ে মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ দু’পক্ষকে থানায় ডেকে জিঞ্জাসাবাদ শুরু করেছে। মৃতের পরিবারের দাবি, ব্যবসায় আর্থিক ক্ষতি হয়েছিল। প্রচুর টাকা ঋণ হয়ে যাওয়া মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বিশ্বজিৎ।

West Midnapore
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy