Advertisement
E-Paper

বধূর অপমৃত্যু, ধৃত স্বামী-শ্বশুর

এক গৃহবধূর অপমৃত্যুতে তাঁর স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গড়বেতা থানার সানমুড়ায়। শনিবার পূজা ঘোষ নামে বছর বাইশের এক গৃহবধূর অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতার বাপের বাড়ির লোকজনদের দাবি, এটি খুনের ঘটনা। বধূর উপর মানসিক এবং শারিরীক নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকজন।

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০০:১৮

এক গৃহবধূর অপমৃত্যুতে তাঁর স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গড়বেতা থানার সানমুড়ায়। শনিবার পূজা ঘোষ নামে বছর বাইশের এক গৃহবধূর অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতার বাপের বাড়ির লোকজনদের দাবি, এটি খুনের ঘটনা। বধূর উপর মানসিক এবং শারিরীক নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকজন। অন্যদিকে, শ্বশুরবাড়ির লোকজন অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, বছর বাইশের ওই গৃহবধূ আত্মহত্যা করেন। বাপের বাড়ির লোকজনদের অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী গৌতম ঘোষ এবং শ্বশুর সমরেন্দ্র ঘোষকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের গড়বেতা এসিজেএম আদালতে হাজির করা হয়। গৌতমকে হেফাজতে চায় পুলিশ। গৌতমের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। ধৃত শ্বশুরের চোদ্দোদিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।

father in law arrested unnatural death wife unnatural death garbeta sanmura
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy