আবার বিতর্কে পাকিস্তান। এ বার ক্রিকেটারেরা নন, ধারাভাষ্যকার রামিজ় রাজার একটি মন্তব্য বিতর্ক বাড়িয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসরঙ্গকে নিয়ে তাঁর মন্তব্য ভাল ভাবে দেখছেন না ক্রিকেটপ্রেমীরা।
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়ারল্যান্ডের ম্যাচ ছিল। আয়ারল্যান্ডের ইনিংস চলাকালীন বল করতে আসেন হাসরঙ্গ। কয়েকটি বল করার পর তাঁর হ্যামস্ট্রিংয়ে কিছু সমস্যা হয়। ফলে মাঠে যান ফিজিয়ো।
তখনই দেখা যায়, হাসরঙ্গ নিজের ট্রাউজ়ার নামিয়ে ফিজিয়োকে কিছু একটা দেখাচ্ছেন। তা দেখে ধারাভাষ্যকার রামিজ় বলেন, “হয়তো খুব তাড়াতাড়ি মালিশ হবে। তাতে জাদুর মতো কাজ হতে পারে।”
আরও পড়ুন:
রামিজ় খারাপ ভাষার ব্যবহার না করলেও তাঁর বলার ইঙ্গিত ও ভঙ্গি ভাল ভাবে নেননি ক্রিকেটপ্রেমীরা। তাঁদের দাবি, রামিজ়ের ইঙ্গিত খারাপ ছিল। কারণ, হাসরঙ্গের যেখানে সমস্যা হচ্ছিল, তা গোপনাঙ্গের কাছে। সেই কারণেই ট্রাউজ়ার নামিয়ে ফিজিয়োকে চোট দেখাচ্ছিলেন তিনি। সেখানে মালিশ করার কথা বলে কী বোঝাতে চেয়েছেন রামিজ়? সমাজমাধ্যমে তাঁর সমালোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে রামিজ় এখনও পর্যন্ত কিছু বলেননি।
হ্যামস্ট্রিংয়ে সমস্যা হলেও ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা নিয়েছেন হাসরঙ্গ। পরে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা বলেন, “ওয়ানিন্দুর হ্যামস্ট্রিংয়ে সমস্যা হচ্ছিল। সেই অবস্থাতেই ও বল করেছে। উইকেট নিয়েছে। আশা করছি, খুব গুরুতর কিছু নয়। কারণ, ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের