খাজনার রশিদ কাটার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ্ হয়ে পড়লেন দু’জন মহিলা। শুক্রবার সকালে মহিষাদল বিডিও অফিস চত্বরের ঘটনা। ওই দু’জন মহিলাকে উদ্ধার করে মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্য একজনকে তমলুকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক চক্রবর্তী জানান, বন্যায় ক্ষতিপূরণ পেতে গেলে খাজনার রশিদ ও জমির রেকর্ডের প্রয়োজন। বাসিন্দাদের সুবিধার জন্য বিডিও অফিস চত্বরে খাজনার রশিদ কাটা হচ্ছে এবং রেকর্ড দেওয়া হচ্ছে। এ দিন সকালে মহিষাদলের চাপী এলাকার দু’জন মহিলা দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থাকায় অসুস্থ্ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।