এগরা মহকুমা প্রশাসনিক ভবনে,মহকুমায় আসন্ন ৯টি গ্রাম সংসদ ও একটি পঞ্চায়েত সমিতির উপ-নির্বাচন নিয়ে বৈঠক হল বুধবার। বৈঠকে ছিলেন এগরার নবনিযুক্ত মহকুমাশাসক রজতকান্তি বিশ্বাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট চিত্রদীপ সেন-সহ মহকুমার সব ব্লকের বিডিও ও অন্যান্য আধিকারিকেরা।
মূলত এই উপ-নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচনের মনোনয়ন,ভোটার তালিকা প্রকাশ থেকে বুথগুলির নিরাপত্তা সহ আধিকারিকদের বিভিন্ন দায়িত্ব নিয়ে সবিস্তারে আলোচনা হয়। আজ ১০ সেপ্টেম্বর বুধবার এই উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেবার শেষ দিন। আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের পর সেই দিনেই প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ভোট আগামী ৩ অক্টোবর ।গণনা আগামী ৭ অক্টোবর। প্রতিটি ব্লকের বিডিও-রাই ঐ ব্লকের উপ নির্বাচনের রিটার্নিং অফিসার থাকছেন।
মহকুমাশাসক রজতকান্তি বিশ্বাস জানান, ‘‘উপ-নির্বাচন যাতে নির্বিঘ্নে শেষ করতে ব্লক ও মহকুমা আধিকারিকদের নিয়ে বৈঠকে আলোচনা হয়। আগামী ১৬ সেপ্টেম্বর এই মহকুমাতেও পালিত হবে ‘ইউথ ভোটার এনরোলমেন্ট ডে’।