Advertisement
E-Paper

এগরা মহকুমার তিনটি ব্লকে বিডিও বদল

তিন ব্লকে উন্নয়ন আধিকারিক বদলির নির্দেশ জারি হল এগরায়। সারা রাজ্যেই মোট ৮৮ জন বিডিও-র বদলির নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে। এগরা মহকুমার এগরা-২, পটাশপুর-১ ও ভগবানপুর-১ বিডিওদের জন্যও এসেছে সেই নির্দেশ। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাজ্য সরকারের এক নির্দেশ এসেছে মহকুমা ও ব্লক প্রশাসনের কাছে।

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০০:৫৬

তিন ব্লকে উন্নয়ন আধিকারিক বদলির নির্দেশ জারি হল এগরায়। সারা রাজ্যেই মোট ৮৮ জন বিডিও-র বদলির নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে। এগরা মহকুমার এগরা-২, পটাশপুর-১ ও ভগবানপুর-১ বিডিওদের জন্যও এসেছে সেই নির্দেশ। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাজ্য সরকারের এক নির্দেশ এসেছে মহকুমা ও ব্লক প্রশাসনের কাছে। এগরা-২ বিডিও মৃণ্ময় মণ্ডল বদলি হলেন বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি ব্লকে, তাঁর জায়গায় আসছেন বর্ধমানের রায়না-২ বিডিও রবীন্দ্রনাথ বারুই। পটাশপুর-১ বিডিও হয়ে আসছেন রঞ্জিত কুমার হালদার তিনি এ বারই প্রথম বিডিও পদে উন্নীত হলেন। ভগবানপুর-১ বিডিও হয়ে আসছেন বর্ধমানের জামালপুরের বিডিও পরিতোষ মজুমদার। গোটা জেলায় ১৪ টি ব্লকে আধিকারিক বদলি করা হচ্ছে। এ বার সারা রাজ্যে নতুন করে বিডিও-পদে উন্নীত হলেন মোট ৬৮ জন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy