Advertisement
E-Paper

এসইউসির বিক্ষোভ

দরিদ্র মানুষকে খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করা, জুলাই মাস থেকে রেশনের বকেয়া খাদ্য সামগ্রী সরবরাহ করা ও বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পরবর্তী চাষের ফসল না ওঠা পর্যন্ত রেশনের মাধ্যমে খাদ্য সরবরাহের দাবিতে সোমবার কোলাঘাট বিডিও অফিসে বিক্ষোভ দেখাল এসইউসি সমর্থকরা। পরে বিডিওর কাছে দলের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি দেন এসইউসি নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৫ ০০:০২

দরিদ্র মানুষকে খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করা, জুলাই মাস থেকে রেশনের বকেয়া খাদ্য সামগ্রী সরবরাহ করা ও বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পরবর্তী চাষের ফসল না ওঠা পর্যন্ত রেশনের মাধ্যমে খাদ্য সরবরাহের দাবিতে সোমবার কোলাঘাট বিডিও অফিসে বিক্ষোভ দেখাল এসইউসি সমর্থকরা। পরে বিডিওর কাছে দলের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি দেন এসইউসি নেতৃত্ব। সভায় ভাষণ দেন এসইউসির ব্লক কমিটির সম্পাদক নারায়ণ নায়েক, সদস্য শঙ্কর মালাকার, মধুসূদন বেরা প্রমুখ। নারায়ণবাবুর দাবি, খাদ্য সুরক্ষা প্রকল্পে সব দরিদ্র মানুষকে উপভোক্তা তালিকায় স্থান দিতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়াও গত জুলাই মাস থেকে রেশনে খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ থাকার দরুন ওই সময়ের সব বকেয়া খাদ্য সামগ্রী গ্রাহকদের অবিলম্বে দিতে হবে। বন্যা ক্ষতিগ্রস্ত সব বাসিন্দাদের রেশনের মাধ্যমে কম দামে খাদ্য সামগ্রী সরবরাহ করতে হবে। আর যেসব ব্যক্তির আধার কার্ড তৈরির ছবি তোলার পরও বাতিল হয়েছে তাঁদের বিনামূল্যে ছবি তোলার জন্য প্রতিটি গ্রামপঞ্চায়েতে শিবির করতে হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy