বন্ধের দিন বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় ধৃত ৩ জন কংগ্রেসের নেতা-কর্মীকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। বুধবার মেদিনীপুর আদালতে তোলা হয় ধৃত ৫ জন কংগ্রেস নেতা-কর্মীকে। তাঁদের বিরুদ্ধে সরকারি আধিকারিককে মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের আভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সকালে সবংয়ে কংগ্রেসের একটি মিছিল পৌঁছয় বিডিও অফিসে। এরপর বিডিও অফিসের কর্মীদের বেরিয়ে যেতে বলে ভাঙচুর চলে বলে অভিযোগ। বিডিও-র অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক স্বপন মাইতি, কর্মী জয়দেব মহাপাত্র, নিমাই মান্না, দীপঙ্কর দে, বিমল বেসরাকে গ্রেফতার করে পুলিশ। বিচারক নিমাই বেসরা ও দীপঙ্কর দে-কে জেল হেফাজতে পাঠিয়ে বাকি তিনজনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।