Advertisement
E-Paper

গ্যাস লিক করে অসুস্থ তিন

অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন বরফ কারখানার তিন কর্মী। শঙ্করপুর মৎস্যবন্দরের বরফ কারখানায় মঙ্গলবার চলছিল গ্যাস পরীক্ষার কাজ। সে সময় হঠাৎই পাইপ লাইন থেকে গ্যাস বেরতে শুরু করে বলে জানিয়েছেন শঙ্করপুর মৎস্যবন্দর আধিকারিক প্রদ্যোৎ পাহাড়ি। খবর পেয়ে দমকল বাহিনী এসে গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেয়। রামনগর ১ বিডিও তমোজিৎ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই সারও ঘটনাস্থলে আসেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০০:১১

অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন বরফ কারখানার তিন কর্মী। শঙ্করপুর মৎস্যবন্দরের বরফ কারখানায় মঙ্গলবার চলছিল গ্যাস পরীক্ষার কাজ। সে সময় হঠাৎই পাইপ লাইন থেকে গ্যাস বেরতে শুরু করে বলে জানিয়েছেন শঙ্করপুর মৎস্যবন্দর আধিকারিক প্রদ্যোৎ পাহাড়ি। খবর পেয়ে দমকল বাহিনী এসে গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেয়। রামনগর ১ বিডিও তমোজিৎ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতি সভাপতি নিতাই সারও ঘটনাস্থলে আসেন। তমোজিৎবাবু জানান, “শনিবারও ওই প্ল্যান্ট থেকে গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটেছিল। তাই অ্যামোনিয়া প্ল্যান্টটি কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করিয়ে নেওয়া হবে। শংসাপত্র না পাওয়া পর্যন্ত বরফ কারখানাটি বন্ধ রাখার কথা বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে।” অন্যদিকে বুধবারই কলকাতা থেকে বিশেষজ্ঞরা বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস প্ল্যান্ট পরীক্ষা করতে শঙ্করপুর মৎস্যবন্দরে এসেছেন বলে বন্দর আধিকারিক প্রদ্যোৎ পাহাড়ি জানিয়েছেন। অসুস্থ তিন কর্মী আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy