Advertisement
E-Paper

জোটের প্রসঙ্গে তৃণমূলের সমালোচনায় কংগ্রেস

সিপিএমের সঙ্গে জোট গড়া নিয়ে সরাসরি সওয়াল না করলেও তৃণমূলের সমালোচনায় মুখর হলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস নেতৃত্ব। জোট নিয়ে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলার পক্ষপাতীও বলে জানিয়ে দেন জেলা কংগ্রেস নেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৯

সিপিএমের সঙ্গে জোট গড়া নিয়ে সরাসরি সওয়াল না করলেও তৃণমূলের সমালোচনায় মুখর হলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস নেতৃত্ব। জোট নিয়ে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলার পক্ষপাতীও বলে জানিয়ে দেন জেলা কংগ্রেস নেতারা।

শনিবার তমলুক মহকুমা কংগ্রেস কমিটির উদ্যোগে নারায়ণদাঁড়িতে এক বেসরকারি সভাকক্ষে তমলুক বিধানসভা এলাকার নেতা-কর্মীদের নিয়ে সভার আয়োজন করা হয়েছিল। সভাপতিত্ব করেন শহিদ মাতঙ্গিনী ব্লকের প্রাক্তন সভাপতি তথা প্রবীণ কংগ্রেস নেতা হৃষীকেশ মণ্ডল জেলা কংগ্রেস সভাপতি আনোয়ার আলি বলেন, ‘‘বিধানসভা নির্বাচনে আমাদের দল এককভাবে না জোটবদ্ধভাবে লড়াই করবে তা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। দলের অধিকাংশ কর্মী-সমর্থকদের মনোভাবকে দলের উচ্চ-নেতৃত্ব মান্যতা দেবেন বলে আশা করছি।’’ জেলা কংগ্রেস সহ-সভাপতি ভার্গবেন্দ্র জানার কথায়, ‘‘তৃণমূলের সঙ্গে আমাদের দলের জোট হওয়ার পর তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলকে হারাতে আমরা জোট বেঁধে লড়াই করতে চাই। কিন্তু জোট হবে কি না রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব এবিষয়ে যা সিদ্ধান্ত নেবেন তা মেনে চলব।’’

এদিন সভায় দলের জেলা সম্পাদক শিবাজী গঙ্গোপাধ্যায়, মৃণাল পাল প্রমুখ নেতারা সিপিএমের সঙ্গে জোট গড়ার পক্ষে সরাসরি মন্তব্য না করলেও তৃণমূলের সমালোচনায় মুখর হন। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে নন্দীগ্রামে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জনসভার কর্মসূচি নিয়েও প্রশাসনিক অনুমতি না পাওয়ার ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল কংগ্রেস নেতৃত্ব। পরে ওই জনসভার কর্মসূচি বাতিল করে প্রশাসনিক অনুমতি নীয়ে পদযাত্রার কর্মসূচিতে যোগ আসেন অধীরবাবু। আজ, রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে দলের কর্মিসভা করতে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy