Advertisement
E-Paper

নাবালিকা ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক

এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত যুবককে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিলেন বিচারক। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে মদনাপুর গ্রামের যুবক আসরাফ চৌধুরী।

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ০১:০৪

এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত যুবককে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিলেন বিচারক। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে মদনাপুর গ্রামের যুবক আসরাফ চৌধুরী। মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা সঙ্গে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা শুরু করে পুলিশ। গোয়ালতোড় থানার পুলিশ জানিয়েছে, সোমবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। এলাকায় শুরু হয়েছে পুলিশি টহল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তখনও এলাকায় ব্যাপক উত্তেজনা ছিল। এ দিকে ঘটনায় পুলিশ মামলা না করার জন্য মেয়েটির বাবাকে ‘চাপ’ দিচ্ছে –এই অভিযোগ তুলে জেলা বিজেপি। রবিবার ঘটনার সঠিক তদন্ত এবং উপযুক্ত ধারায় মামলা করার দাবিতে বিজেপির জেলা সভাপতি ধীমান কোলে, তুষার মুখোপাধ্যায়-সহ বিজেপির চারজনের দল গোয়ালতোড় থানায় যায়। পুলিশকে মৌখিক ভাবে নিরপেক্ষ তদন্তের দাবিও জানায় বিজেপির ওই দলের প্রতিনিধিরা। বিজেপির জেলা সভাপতি ধীমান কোলের বক্তব্য, “আমরা এখন পযর্ন্ত পুলিশের ভূমিকায় সন্তুষ্ট।” এদিনই পুলিশ মেয়েটির শারীরিক পরীক্ষা করেছে। সোমবার আদালতে গোপন জবানবন্দি দেওয়ার জন্য কিশোরীটিকে আদালতে নিয়ে যাবে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy