Advertisement
E-Paper

পাশে পুলিশ, মদের ভাটি ভাঙলেন মহিলারাই

দেশি মদের ভাটি বন্ধে এগিয়ে এলেন মহিলারাই। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এই দাবিতে বৃহস্পতিবার জনা পঞ্চাশেক মহিলা নিজেরাই মদের ঠেক ভাঙতে অগ্রণী ভূমিকা নেন। ‘প্রমীলা বাহিনীর’ অভিযানের খবর পেয়ে পুলিশ ও আবগারি দফতর এসে ঘাটাল থানার গোপমহল এলাকায় রমরমিয়ে চলা প্রায় ৩০টি ভাটি গুড়িয়ে দেয় বলে পুলিশ সূত্রে খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০০:১৪

দেশি মদের ভাটি বন্ধে এগিয়ে এলেন মহিলারাই। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এই দাবিতে বৃহস্পতিবার জনা পঞ্চাশেক মহিলা নিজেরাই মদের ঠেক ভাঙতে অগ্রণী ভূমিকা নেন। ‘প্রমীলা বাহিনীর’ অভিযানের খবর পেয়ে পুলিশ ও আবগারি দফতর এসে ঘাটাল থানার গোপমহল এলাকায় রমরমিয়ে চলা প্রায় ৩০টি ভাটি গুড়িয়ে দেয় বলে পুলিশ সূত্রে খবর।

‘মদ উচ্ছেদ কমিটি’ নাম দিয়ে ঘাটালের গোপমহল এলাকার ওই মহিলারা গত দু’সপ্তাহ ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মিছিল থেকে আন্দোলন এমনকী মদ তৈরি আটকাতে চলছিল পাহারাও। পুলিশ ও ওই কমিটির সূত্রের খবর, সকালে মদের ভাটিতে গিয়ে মদ খেয়ে কাজে যেতেন ওই গ্রামের মালিক পাড়ার একাধিক পুরুষ। এলাকায় প্রায় ৩০টি বাড়িতে মদ তৈরি হত বলেও অভিযোগ। এলাকার অধিকাংশই দিন-মজুরের কাজ করেন। অভিযোগ, আয়ের অধিকাংশ চলে যাচ্ছিল মদের খরচে।

গোপমহলের বাসিন্দা তথা মদ উচ্ছেদ কমির সদস্যা করুণা মালিক, সেফালি রায়, সাবিত্রী রায়, মনিকা মালিকেরা বলেন, “এলাকায় ক্রমশ অপরাধমূলক কাজকর্ম বাড়ছিল।” দিনের দিন এই সব ঘটনা সহ্য করতে না পেরে মদের ঠেক ভাঙতে অভিযানে নামেন তাঁরা। তাতে সায় দিয়েছিলেন স্থানীয় বহু শুভবুদ্ধিসমম্পন্ন মানুষও। বিজ্ঞান যুক্তিবাদী সমিতির ঘাটাল শাখাও ওই মহিলাদের পাশে দাঁড়ায়। সাহায্যের জন্য ঘাটালের মহকুমাশাসক, ঘাটাল থানা-সহ আবগারি দফতরেও গিয়েছিলেন ওই কমিটির লোকজন। তারই প্রেক্ষিতে এ দিনের প্রমীলা বাহিনীর অভিযান বলে খবর। কমিটির সদস্যরা প্রশাসনের সাহায্যে ভাঁটি ভাঙতে পেরে খুশি। এর আগেও দাসপুর থানার রাজনগর, ঘাটাল থানার বরদা-সহ একাধিক এলাকায় ‘প্রমীলা বাহিনী’ বেশ কিছু মদের ভাটি ভেঙে দিয়েছিল। এমনকী, কেউ মদ খেলে ৫০০ টাকা জরিমানার ফতোয়াও দিয়েছিল ওই বাহিনী। কমিটির দাবি, এর সুফল মিলেছে।

ঘাটালের মহকুমাশাসক অদীপ রায় বলেন, “আমার কাছে আবদেন আসার পরেই আবগারি দফতর ও পুলিশকে অবৈধ মদের ভাঁটি ভাঙতে নির্দেশ দিয়েছিলাম।” ঘাটাল থানার ওসি সুদীপ ঘোষাল বলেন, “আমরা এলাকায় গিয়ে ভাটি ভেঙে দিয়েছি। সঙ্গে আবগারির লোকজনও ছিল।”

ghatal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy