Advertisement
E-Paper

ব্যবসায়ীর টাকা লুঠে আটক আরও দু’জন

শহরে ব্যবসায়ীর টাকা লুঠের ঘটনায় তাঁর গাড়ি চালককে আগেই আটক করেছিল পুলিশ। এ বার আরও দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ। মঙ্গলবার খড়্গপুর শহরের পুরাতনবাজার এলাকা থেকে আটক করা হয় আমজাদ শাহ ও শেখ বাবলুকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ০১:১৯

শহরে ব্যবসায়ীর টাকা লুঠের ঘটনায় তাঁর গাড়ি চালককে আগেই আটক করেছিল পুলিশ। এ বার আরও দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ। মঙ্গলবার খড়্গপুর শহরের পুরাতনবাজার এলাকা থেকে আটক করা হয় আমজাদ শাহ ও শেখ বাবলুকে। তাঁদের বাড়ি শহরের ওই এলাকাতেই। সোমবার পুরাতনবাজারেই ইমারতি সরঞ্জামের ব্যবসায়ী সুশান্ত দে-র দোকানে ঢুকে লক্ষাধিক টাকা লুঠ করে পালায় দুই যুবক। ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে টাউন পুলিশ। ব্যবসায়ীর বিবরণ অনুযায়ী, ওই দিন ব্যবসার প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে দোকানে রেখে চলে যান গাড়ির চালক রাজা শাহ। এর কয়েক মিনিট পরেই ঘটে ওই লুঠের ঘটনা। সোমবার তদন্তে নেমে পুলিশ প্রথমেই রাজাকে আটক করে। পুলিশের দাবি, জেরায় আটক ওই চালক টাকা রাখার কথা আরও দু’জনকে জানিয়েছিল বলে স্বীকার করেছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy