Advertisement
E-Paper

পুরনিয়োগে সিবিআই তদন্তের রায়ের বিরুদ্ধে রাজ্যের আবেদন শুনবে অবকাশকালীন বেঞ্চ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। রাজ্যের সেই আর্জি খারিজ করেন বিচারপতি অমৃতা সিন‌্হা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৭:২৯
image of high Court

অবকাশকালীন ডিভিশন বেঞ্চে গেল রাজ্যের আবেদন। সোমবার শুনানি। — ফাইল ছবি।

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য। অবকাশকালীন ডিভিশন বেঞ্চে গেল সেই আবেদন। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন‌্হা রায়ের ডিভিশন বেঞ্চে ওই আবেদনটি পাঠালেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আগামী সোমবার শুনানি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। তাদের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে আগের নির্দেশ বহাল রাখেন বিচারপতি অমৃতা সিন‌্হা। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।

শুক্রবার হাই কোর্টের দু’টি ডিভিশন বেঞ্চ মামলাটি ফেরত পাঠিয়ে দিয়েছিল প্রধান বিচারপতির কাছে। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন‌্হা রায়ের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি ফিরিয়ে দিয়েছিল। হাই কোর্ট জানায়, মামলাটি এই দুই বেঞ্চের বিচার্য বিষয়ের তালিকায় নেই। তাই এই মামলার শুনানি সম্ভব নয়। ডিভিশন বেঞ্চ এই মামলাটি ছেড়ে দেওয়ায় তা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়। এই মামলায় দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দফতরে চিঠি দেয় রাজ্য। শনি এবং রবিবার আদালত বন্ধ। সোমবার থেকে হাই কোর্টে গ্রীষ্মাবকাশ। রাজ্যের আবেদন এ বার শুনবে অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।

Calcutta High Court CBI Recruitment Scam Municipality
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy