স্কুল থেকে ফেরার পথে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল প্রথম শ্রেণির এক ছাত্রীর। জখম ওই ছাত্রীর দাদা। শনিবার এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুরে। ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম সালমা খাতুন (৬)। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার দুপুরে স্কুল ছুটির পর সালমা এবং তার দাদা বছর নয়েকের ইজারত শেখ বাড়ি ফিরছিল। সেই সময় ওই এলাকার এক বাসিন্দা নিজের বাড়ির সামনে মাটি কাটার কাজ করছিলেন। কিন্তু দেওয়ালের মাটি আলগা হতেই তা আচমকা ওই দুই পড়ুয়ার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে অর্জুনপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা সালমাকে মৃত বলে জানান। সালমা অর্জুনপুর প্রাথমিক স্কুলের ছাত্রী। তার দাদা ইজারত চতুর্থ শ্রেণীর ছাত্র। সে ভর্তি হাসপাতালে।
আরও পড়ুন:
-
ঐন্দ্রিলার আবার হার্ট অ্যাটাক, তবে এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল
-
জঙ্গলে উরুর হাড়! টুকরো করে কাটা কব্জি, হাঁটুর অংশও পেল পুলিশ, সবই কি শ্রদ্ধার?
-
মুখ্যমন্ত্রীর ক্ষমাপ্রার্থনায় ‘অত্যন্ত লজ্জিত’ মন্ত্রী অখিল, তবে সাফাইও দিলেন কুমন্তব্যের
-
সুন্দরীর ইশারায় মজে গোপন তথ্য ফাঁস! রূপ আর যৌনতার ফাঁদে পড়ে গুপ্তচরবৃত্তির নানা কাহিনি
ঘটনার জেরে উত্তেজনা দেখা দেয় এলাকায়। বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়।