E-Paper

মতুয়াদের নাম তালিকায় ফিরবে, আশ্বাস অমিতের

বিকেল সাড়ে চারটে নাগাদ রানাঘাটের আনুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা মঞ্চে বক্তব্যের শুরুতেই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, অনুকূল ঠাকুর ও বড়মাকে প্রণাম জানান তিনি।

সুদেব দাস

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১০:২৬
মতুয়া সম্প্রদায়ের মানুষ।

মতুয়া সম্প্রদায়ের মানুষ। ফাইল চিত্র।

“ষড়যন্ত্র করে মমতাদি কিছু মতুয়া, নমশূদ্রের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন। চিন্তা নেই। বিজেপিকে সরকারে আনুন। সব মতুয়া, নমশূদ্রদের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনা হবে।” মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভায় রবিবার এ ভাবেই আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির অমিত শাহ।

বিকেল সাড়ে চারটে নাগাদ রানাঘাটের আনুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা মঞ্চে বক্তব্যের শুরুতেই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, অনুকূল ঠাকুর ও বড়মাকে প্রণাম জানান তিনি। উপস্থিত কর্মী সংরক্ষকদের ‘হরিবোল’ ধ্বনি তোলার আহ্বানও জানান। তাঁর দাবি, প্রথম দফাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ‘সাফ’ হয়ে গিয়েছেন। ১৫১টির মধ্যে ১১০টি আসন বিজেপি ইতিমধ্যেই পেয়ে গিয়েছে।

এ দিনের সভা থেকে একাধিক প্রতিশ্রুতিও দেন অমিত শাহ। তাঁর দাবি, ৯ মে বিজেপি সরকার গঠন করলে বাংলার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি বেকার যুবকদেরও মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়ার আশ্বাস দেন তিনি। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং ভিন্ রাজ্যে কর্মরত শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার কথাও বলেনকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

ভোটের দিন ভয়ের পরিবেশ থাকবে না বলেও আশ্বাস দেন তিনি। উন্নয়ন ও দুর্নীতি প্রসঙ্গেও তোপ দাগেন অমিত। তাঁর প্রতিশ্রুতি, বিজেপি সরকার গঠিত হলে চূর্ণী নদীকে দূষণমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে আলাদা স্কোয়াড গঠনের কথাও জানান তিনি। চাকরির ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি শোনা যায় তাঁর বক্তব্যে।

তিনি বলেন, মমতা দিদির একমাত্র লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রী করা, কোনওদিন সফল হবে না। নারী নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন অমিত শাহ। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে “রাত দুটোর পরেও মেয়েরা নির্ভয়ে রাস্তায় বেরতে পারবেন”।

সভা শেষে রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অসীম কুমার বিশ্বাসের সমর্থনে পদ্মফুলে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের প্রতিশ্রুতি নিচ্ছে বলে প্রমাণিত হয়েছে। সে জন্য এখন বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলতে হচ্ছে ভোট হয়ে গেলে মতুয়াদের নাম উঠবে। তাছাড়া বিজিপি শাসিত রাজ্যে মহিলারা প্রতিদিন নির্যাতিত হন। বিজেপির মিথ্যে গল্প বাংলার মহিলারা বিশ্বাস করে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ranaghat Amit Shah Matua

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy