Advertisement
E-Paper

ঝড়বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ৫

কালবৈশাখী ও শিলাবৃষ্টির প্রকোপে বাস দুর্ঘটনাটি ঘটে নাকাশিপাড়া টোল প্লাজায়। উত্তরবঙ্গগামী যাত্রিবাহী বাসের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন যাত্রীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ১৭:১০

প্রতীকী ছবি।

ঝড় ও শিলাবৃষ্টির দাপটে বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে আহত কমপক্ষে ৫ যাত্রী।

কালবৈশাখী ও শিলাবৃষ্টির প্রকোপে বাস দুর্ঘটনাটি ঘটে নাকাশিপাড়া টোল প্লাজায়। উত্তরবঙ্গগামী যাত্রিবাহী বাসের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন যাত্রীরা।

স্থানীয় সূত্রে খবর, বহরমপুর যাওয়ার দিকে একটি মালবোঝাই ট্রাক দাঁড়িয়েছিল টোল প্লাজায়। সেই সময় উত্তরবঙ্গগামী যাত্রিবোঝাই বাসটি ট্রাকটির পিছনে সজোরে পেছনে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাকাশিপাড়া পুলিশ। আহতদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

storm
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy