E-Paper

পরীক্ষার সময় বক্স, নালিশ

দলের জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েত প্রধান, প্রাক্তন প্রধান তথা অন্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলে প্রায় তিন ঘণ্টা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বক্স বাজিয়ে অনুষ্ঠান করার অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার চাকদহ থানার পুমলিয়ার ঘটনা। ওই দিন বিকেল চারটে নাগাদ চাকদহ ব্লকের তাতলা ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুমলিয়ায় এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে তৈরি তথ্যচিত্র ‘লক্ষ্মী এল ঘরে’ দেখানো হয়। দলের জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েত প্রধান, প্রাক্তন প্রধান তথা অন্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলে প্রায় তিন ঘণ্টা।

সেখানে বক্স বাজিয়ে সভা করার অভিযোগ উঠেছে। বিজেপির চাকদহ বিধানসভার আহ্বায়ক তথা স্থানীয় বাসিন্দা বরুন সেন বলেন, “তৃণমূল কংগ্রেসের নেতারা এত কিছু জানেন আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বক্স, মাইক বাজানো নিষিদ্ধ তা জানে না!” ঘটনার সত্যতা স্বীকার করে তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দিলীপ সরকার বলেন, “এ দিন ৫০ মিনিটের একটি তথ্যচিত্র দেখানো হয়েছে। যাতে কারও কোনও সমস্যা না হয়, তাই দু’টি ছোট বক্সের শব্দ অনেকটাই কমানো ছিল।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Chakdaha

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy