Advertisement
E-Paper

নেশায় বাধা, জ্যাঠাকে ঘুসি মেরে পিটিয়ে খুনের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

নিহতের পরিবারের দাবি, বাড়িতে মদ্যপান করে গালিগালাজ করছিলেন অভিযুক্ত বিশ্বজিৎ। এর প্রতিবাদ করেন জ্যাঠার মুখে ঘুসি মারেন তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে মাটিতে পড়েন জ্যাঠা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ২২:৩০
ঘটনার তদন্তে চাপড়া থানার পুলিশ।

ঘটনার তদন্তে চাপড়া থানার পুলিশ। —নিজস্ব চিত্র।

সর্ব ক্ষণ নেশায় আসক্ত থাকতেন ভাইপো। সংসারের কোনও কাজে মন ছিল না তাঁর। বার বার বুঝিয়ে সুঝিয়েও সুরাহা হয়নি। এ হেন ভাইপোকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেননি জ্যাঠা। অভিযোগ, নেশায় বাধা দেওয়ায় সোমবার জ্যাঠাকে পিটিয়ে খুন করলেন ভাইপো।

পুলিশ সূত্রে খবর, নিহতের নাম অপূর্ব মণ্ডল (৬২)। নদিয়া জেলার চাপড়া থানার উত্তর খ্রিস্টান পাড়া এলাকার ঘটনা। অভিযোগ, নেশাগ্রস্ত ভাইপোকে অপূর্ব ভর্ৎসনা করতেই ক্ষেপে ওঠেন তিনি। বেমক্কা ঘুসি চালিয়ে দেন জ্যাঠার নাকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় অভিযুক্ত ভাইপো বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ।

নিহতের পরিবারের দাবি, বাড়িতে মদ্যপান করে গালিগালাজ করছিলেন বিশ্বজিৎ। এর প্রতিবাদ করায় জ্যাঠার মুখে ঘুসি মারেন বিশ্বজিৎ। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে মাটিতে পড়েন অপূর্ব। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে চাপড়া থানার পুলিশ।

Murder chapra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy