Advertisement
E-Paper

কাকা-ভাইপোকে পিষে দিল বেপরোয়া লরি, মুর্শিদাবাদে পিষ্ট হয়ে মৃত্যু ২ জনের

রবিবার হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের খড়গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। তাঁদের বনমালী ঘোষ (৫০) এবং তাঁর ভাইপো রঘুনাথ ঘোষ (৩২)।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৮:১৫

প্রতীকী ছবি।

গরু চড়ানোর ফাঁকে গাছের ছায়ায় বসে বিশ্রাম করছিলেন কাকা, ভাইপো। আচমকাই পিষে দিল লরি! রবিবার হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের খড়গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। তাঁদের বনমালী ঘোষ (৫০) এবং তাঁর ভাইপো রঘুনাথ ঘোষ (৩২)। স্থানীয়দের দাবি, দু’টি লরির রেষারেষিতে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে খড়গ্রাম থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, খড়গ্রাম থানা এলাকার নগর হালদারপাড়ার বাসিন্দা বনমালী এবং রঘুনাথ কাশীগ্রামের মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। দুপুরে রোদের তাপ থেকে বাঁচতে রাস্তার পাশে গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। সেই সময় শেরপুর থেকে কুলিগামী একটি লরি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিষে দেয়। পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটির সহকারী চালককে আটক করা হয়েছে।

Dead
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy