Advertisement
E-Paper

অষ্টমীতে ঠাকুর দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ২৩:২৭

—প্রতীকী ছবি।

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে অষ্টমীর রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। নদিয়ার পলাশিপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বন্ধুদের সঙ্গে মদ্যপান করে নিজে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান বাইকটিতে ধাক্কা দিলে দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজু বিশ্বাস। তিনি পলাশিপাড়া থানা এলাকার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। রাজু স্কুটি করে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পলাশিপাড়া ভীতিময়ী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy