Advertisement
E-Paper

শমসেরগঞ্জে পিছন দিক থেকে বাসে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু দু’জনের, জখম অন্তত ২৫

স্থানীয় সূত্রে খবর, বাসটি বহরমপুর থেকে মালদহে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টা নাগাদ নাগাদ সেটি শমসেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ডে এসে থামে। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১০:৪৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল বাসটি। যাত্রীরা বাসে উঠছিলেন। এমন সময় আচমকাই পিছন দিক থেকে লরির ধাক্কা! বেসরকারি বাস এবং লরির সংঘর্ষে মৃত্যু হয় ২ জনের। জখম হয়েছেন অন্তত ২৫ জন। সোমবার সকালে মুর্শিদাবাদের শমসেরগঞ্জে ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বাসটি বহরমপুর থেকে মালদহে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টা নাগাদ নাগাদ সেটি শমসেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ডে এসে থামে। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি লরি বাসটিকে ধাক্কা দেয়। এলাকাবাসীরা জানাচ্ছেন, সেই সময় যাঁরা বাসে উঠছিলেন, তাঁরাই সব চেয়ে বেশি আঘাত পেয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্য নিয়ে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে শমসেরগঞ্জ থানার পুলিশ।

Bus Accident Murshidabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy