Advertisement
E-Paper

চার দশক পরে নাটক রানাঘাটে

চূর্ণির তীরে খোলা মাঠ। এক প্রান্তে তৈরি হত দুর্গাপুজোর মণ্ডপ। অন্য প্রান্তে সাংস্কৃতিক মঞ্চ। পুজোর চারদিন ধরে চলত নাচ-গান, নাটক। স্থানীয় নাটকের দল তো বটেই আমন্ত্রণ জানানো হত বাইরের দলকেও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ০২:৫৪

চূর্ণির তীরে খোলা মাঠ। এক প্রান্তে তৈরি হত দুর্গাপুজোর মণ্ডপ। অন্য প্রান্তে সাংস্কৃতিক মঞ্চ। পুজোর চারদিন ধরে চলত নাচ-গান, নাটক। স্থানীয় নাটকের দল তো বটেই আমন্ত্রণ জানানো হত বাইরের দলকেও। আনন্দের আবহে চারদিনের পুজো উৎসবের রূপ পেত। কিন্তু সাতের দশকে শেষের দিকে রাজনৈতিক অস্থিরতার জেরে বন্ধ হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী নাটকের অনুষ্ঠান।

প্রায় চার দশক পরে পুরোনো সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় রানাঘাটের ৭ নম্বর ওয়ার্ডের চারের পল্লি স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর মঞ্চে অনুষ্ঠিত হল অগ্রদূতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটক ‘বিনয়-বাদল-দীনেশ’। নির্দেশনায় ছিলেন লেখক ও শিক্ষাবিদ তাপস বন্দ্যোপাধ্যায়। এলাকার কিশোর থেকে প্রবীণ সকলেই ওই নাটকে অভিনয় করেন। বিপ্লবী হেমচন্দ্র ঘোষের চরিত্রে কাশীনাথ শর্মা, মুকুন্দ দাসের চরিত্রে গায়ক কমলেন্দু চৌধুরী দর্শকদের প্রশংসা কুড়োন। অভিনয় শেষে দেবাশিস গঙ্গোপাধ্যায়, সুরজিৎ সিংহ, শম্ভু ঘোষরা বলেন, ‘‘নাটকটা করতে পেরে খুব ভাল লাগছে।’’

Advertisement

নির্দেশক তাপসবাবু জানান, ১৯৫৩ সাল থেকে দুর্গাপুজোয় নাটক হত। স্থানীয় ও আমন্ত্রিত মিলে চারটি দল নাটক মঞ্চস্থ করত। কিন্তু ১৯৬৮ সালে রাজ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ হয়ে যায় নাটকের অনুষ্ঠান। পুরোনো সেই দিন ফিরিয়ে আনতে ওই উদ্যোগ বলে তিনি জানান।

দীর্ঘ ৫০ বছর থেকে নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন চাকদহের ‘হিনাস’ নাট্য সংস্থার কর্ণধার নাট্যকার ও নির্দেশক অরুণ ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘রানাঘাটের ওই নাটক ফের চালু হওয়ায় আমরা খুশি।’’ তিনি আরও বলেন, ‘‘আমরাও নাটক করতে গিয়ে গণ্ডগোলের মুখে পড়ি। উদ্যোক্তারা জানান, এই পরিস্থিতিতে নাটক করলে দর্শকরা আসবেন না। পরে নাটক করলে ভাল হয়। তাঁদের কথা মতো নাটক বন্ধ করে দিতে হয়েছিল। কয়েকদিন পরে অবশ্য তা মঞ্চস্থ হয়েছিল।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy