Advertisement
E-Paper

মোদী-মমতা বৈঠক কি এ বার কলকাতায়

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্ডব্যের আজ, বৃহস্পতিবার শহরে আসার কথা। বন্দর-কর্তাদের সঙ্গে বৈঠক করার পরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানসূচি স্থির করবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫১
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

দিল্লির পরে কলকাতায় ফের মুখোমুখি বৈঠক হতে পারে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূচি এখনও চূড়ান্ত না হলেও প্রাথমিক সম্ভাবনা তেমনই। বন্দরের একটি সূত্রের খবর, কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর উপলক্ষে আগামী ৫ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সে দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হতে পারে তাঁর। প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) তরফে অবশ্য এখনও ৫ তারিখের অনুষ্ঠানে মোদীর আসার ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া হয়নি।

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্ডব্যের আজ, বৃহস্পতিবার শহরে আসার কথা। বন্দর-কর্তাদের সঙ্গে বৈঠক করার পরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানসূচি স্থির করবেন তিনি। তার পরে পিএমও-র সঙ্গে আলোচনা করে মোদীর সফরসূচি ঘোষণা হতে পারে। বিজেপির রাজ্য নেতৃত্বের কাছেও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর ওই সফরের খবর নেই। শেষ পর্যন্ত ৫ তারিখ প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চূড়ান্ত হলে নভেম্বর মাসে তিন বার এ রাজ্যে আসার কথা মোদীর। শান্তিনিকেতনে সমাবর্তনে ১১ তারিখ এবং ইডেনে ২২ তারিখ প্রধানমন্ত্রীর আসার কথা।

Narendra Modi Mamata Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy