Advertisement
E-Paper

শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর বোন ও বৌদিকে খুন! পালাতে গিয়ে মালদহে মৃত্যু অভিযুক্ত স্বামীরও

অভিযুক্ত স্বামী টুবাই মণ্ডল ভিন্‌রাজ্যে কাজ করেন। স্ত্রীর সঙ্গে গত কয়েক মাস ধরে টুবাইয়ের ঝামেলা চলছিল। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। এই সময় বাপের বাড়িতে ছিলেন স্ত্রী নির্মলা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ২৩:২৬
An image representing death

পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-সহ শ্বশুরবাড়ির লোকদের কুড়ুল দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। প্রতীকী ছবি।

পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-সহ শ্বশুরবাড়ির লোকদের কুড়ুল দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বাড়ির ছাদ ধরে পালাতে গিয়ে পড়ে মৃত্যু হয় তাঁরও। শনিবার সন্ধ্যায় মালদহের ইংরেজবাজারের কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী টুবাই মণ্ডল (৩৫) ভিন্‌রাজ্যে কাজ করেন। স্ত্রীর সঙ্গে গত কয়েক মাস ধরে টুবাইয়ের ঝামেলা চলছিল। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। এই সময় বাপের বাড়িতে ছিলেন স্ত্রী নির্মলা। টুবাই স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে যান। অভিযোগ, নির্মলা আসতে রাজি না হওয়ায় স্ত্রী এবং পরিবারের অন্য লোকেদের উপর কুড়ুল দিয়ে হামলা চালান টুবাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্মলার বোন লক্ষ্মী মণ্ডলের (১৪)। গুরুতর আহত অবস্থায় বৌদি দীপ্তিসিংহ মণ্ডলকে (২৪) মালদহ মেডিক্যালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। জখম হয়েছেন নির্মলাও। তিনিও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার আইসি ঘটনাস্থলে গিয়েছেন। তিনজনের মৃত্যু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে।’’

Crime Death Murder Family Dispute
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy