Advertisement
E-Paper

তৃণমূলে যোগ

আদিবাসী বিকাশ পরিষদ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সরোজকিরণ টোপ্পো। রবিবার শিলিগুড়ি হিলকার্ট রোড়ে তৃণমূল জেলা কার্যালয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা নেন তিনি। তাঁর দাবি, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৫

আদিবাসী বিকাশ পরিষদ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সরোজকিরণ টোপ্পো। রবিবার শিলিগুড়ি হিলকার্ট রোড়ে তৃণমূল জেলা কার্যালয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা নেন তিনি। তাঁর দাবি, এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। পর্যটন মন্ত্রী বলেন, ‘‘মহকুমা জুড়েই শিলিগুড়ি মডেল আর কাজ করছে না।’’ তাঁর দাবি, পুজোর মধ্যেই মহকুমার চারটি পঞ্চায়েত সমিতিই তৃণমূলের দখলে আসবে। নিয়ম মাফিক আড়াই বছরের মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতিরা বদলাবেন না। সে ক্ষেত্রে এই সময়ের মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলে গেলে তবে বোর্ড তৃণমূলের দখলে আসবে। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির ১৮ টি আসনের মধ্যে ৭ টিতে তৃণমূল, বামেরা ৮টিতে, আদিবাসী বিকাশ পরিষদ ২টিতে, কংগ্রেস ১টিতে জিতেছিল। বাম-কংগ্রেসের সমর্থনে সরোজ কিরণ টোপ্পো সভাপতি হন। শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘চাপ ও প্রলোভন দেখিয়ে অন্য দলের জন প্রতিনিধিদের তৃণমূল দলে সামিল করছেন।’’

adivasi vikas parishad tmc
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy