Advertisement
E-Paper

Rape: বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ! মুখ খুললে খুন করে ফেলার হুমকি রায়গঞ্জে

বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রবিবার এই ঘটনার পর থেকে উধাও অভিযুক্ত। পুলিশ তার সন্ধান চালাচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১৩:০২
আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। —নিজস্ব চিত্র।

হাঁসখালি-কাণ্ডের ছায়া উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বছর আটেকের নাবালিকাকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রবিবার এই ঘটনার পর থেকে উধাও অভিযুক্ত। পুলিশ তার সন্ধান চালাচ্ছে।
রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নাবালিকা। তার পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার বিকেলে মোজাফফর আলি নামে ওই যুবক শিশুটিকে দোকান থেকে বিস্কুট কিনে আনতে বলে। নাবালিকা বিস্কুট কিনে নিয়ে ওই যুবকের বাড়িতে যায়। এর পর তাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় মোজাফফর। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সে ওই শিশুটিকে ধর্ষণ করে। এর পর শিশুটি চিৎকার করলে তার গলায় ছুরি রেখে যুবক তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ। শিশুটির বাবার বক্তব্য, ‘‘ছোট মেয়েকে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল মোজাফফর। আমার মেয়ে তখন চিৎকার করছিল। ওর গলায় ছুরি ধরেছিল মোজাফফর। এর পর মেয়েটির চিৎকার শুনে মোজাফফরের ঠাকুমা ঘরে ঢুকে পড়ে। তিনি দু’জনকেই বিবস্ত্র অবস্থায় দেখতে পান।’’

শিশুকে ধর্ষণের অভিযোগ মোজাফফর আলির বিরুদ্ধে।

শিশুকে ধর্ষণের অভিযোগ মোজাফফর আলির বিরুদ্ধে। নিজস্ব চিত্র।

ঘটনার পর থেকে এলাকা ছেড়েছে মোজাফফর। তার বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে। কবীর আলি নামে ওই এলাকার এক বাসিন্দার কথায়, ‘‘শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে মোজাফফর এই কুকীর্তি করেছে। পুলিশ এখনও অভিযুক্তকে ধরতে পারেনি। আমরা ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’

rape Minor Girl police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy