Advertisement
E-Paper

নেশার টাকার জন্য বাবাকে মার, পাল্টে প্রহারে মৃত্যু পুত্রের! শিলিগুড়িতে গ্রেফতার প্রৌঢ়

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নিমাই পাল। তাঁকে খুনে অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাবার হাতে খুন হলেন মাদকাসক্ত পুত্র। শিলিগুড়ির নরেশ মোড় এলাকার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নিমাই পাল। তাঁকে খুনে অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। স্থানীয়েরা জানাচ্ছেন, প্রায়শই মাদকের নেশায় বুঁদ থাকতেন নিমাই। তাঁর মাদকের নেশার জন্য বাড়িতে অশান্তি হত। বাবা-মাকে তিনি মারধরও করতেন বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতেও একই ঘটনা ঘটে। বাবা-ছেলের হাতাহাতিতে প্রাণ যায় ছেলের। জানা গিয়েছে, হাতাহাতির সময় পড়ে গিয়ে মাথায় চোট পান নিমাই। তার পরেই তাঁর মৃত্যু হয়েছে।

পরিবার এবং প্রতিবেশীর জানাচ্ছেন, অনেক বছর ধরে মাদকাসক্ত ছিলেন নিমাই। বাড়ি থেকে তাঁকে নেশামুক্তি কেন্দ্রেও রেখে আসা হয়েছিল। কিন্তু অবস্থার উন্নতি হয়নি।

বৃহস্পতিবার রাতে মাদকের জন্য বাবার কাছে টাকা চেয়েছিলেন যুবক। বাবা টাকা দেননি। তখন বাবাকে মারধর করতে শুরু করেন ছেলে। হাতাহাতির সময় পড়ে গিয়ে জখম হন ছেলে। তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে তাঁর। শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিংহ বলেন, ‘‘নীলকান্ত পালকে গ্রেফতার করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত

Murder Siliguri Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy