Advertisement
E-Paper

Rape: হাসপাতালে রোগী দেখতে আসা মহিলাকে গণধর্ষণের চেষ্টা! পুলিশের জালে ৩, পলাতক ১

শুক্রবার গভীর রাতে মালদহ মেডিক্যাল কলেজে এই ঘটনাটি ঘটেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ২২:৩৮

প্রতীকী ছবি।

হাসপাতাল চত্বরে মহিলাকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ওই হাসপাতালেরই চার নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে মালদহ মেডিক্যাল কলেজে এই ঘটনাটি ঘটেছে। শুধু গণধর্ষণের চেষ্টাই নয়, তার ভিডিয়ো করারও অভিযোগ উঠেছে ওই চার জনের বিরুদ্ধে। ঘটনায় তিন জন অভিযুক্তকে আটক করা হয়েছে।

নির্যাতিতা মহিলাই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, মহিলা জানিয়েছেন, শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি নিকটাত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি। তখনই ওই ঘটনা ঘটে। হাসপাতালের চার নিরাপত্তাকর্মী তাঁকে একটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করে। তার ভিডিয়োও করা হয় বলে অভিযোগ মহিলার।

ঘটনার রাতেই নির্যাতিতা থানায় অভিযোগ জানানোর পর এক জন অভিযুক্তকে আটক করা হয়। তার পর শনিবার সকালে আটক করা হয় আরও দু’জনকে। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘গণধর্ষণের চেষ্টার অভিযোগ এসেছে আমাদের কাছে। আমরা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছি। তিন জনকে আটক করা হয়েছে। ওদের জিজ্ঞাসাবাদ করছি। এখনও এক জনের খোঁজ চলছে।’’

rape
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy