Advertisement
E-Paper

স্কুলের মধ্যে সিঁদুরদান! গঙ্গারামপুরে উত্তেজনা, বৈঠক করে এক ছাত্রী এবং তিন ছাত্রকে শাস্তি দিলেন স্কুল কর্তৃপক্ষ

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োয় দুই তরুণ-তরুণীকে দেখা গিয়েছে। দু’জনের পরনে স্কুলের পোশাক। তরুণের কাঁধে স্কুলব্যাগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৮:২৩
School Row in South Dinajpur

যে ছবি ঘিরে বিতর্ক নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে। ছবি: সংগৃহীত।

স্কুলের ভিতরে সিঁদুরদান! এ নিয়ে শোরগোল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে। শেষমেশ তিন ছাত্র এবং এক ছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করলেন স্কুল কর্তৃপক্ষ।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োয় দুই তরুণ-তরুণীকে দেখা গিয়েছে। দু’জনের পরনে স্কুলের পোশাক। তরুণের কাঁধে স্কুলব্যাগ। ছাত্রটি ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরানোর মতো কিছু একটা পরিয়ে দেয়। লজ্জাবনত ছাত্রীটি তার পর সেখান থেকে চলে যায়। ছাত্রের মুখে হাসি। অভিযোগ, ভিডিয়োটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রছাত্রীর। ফাঁকা শ্রেণিকক্ষে মেয়েটির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে এক সহপাঠী। স্কুলের ভিতরে কী ভাবে এমন একটা ঘটনা ঘটে, তা নিয়ে প্রশ্ন ওঠে।

ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর শুক্রবার অভিভাবক থেকে স্থানীয়দের একাংশ উপস্থিত হয়েছিলেন স্কুলে। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বৈঠকে বসেন স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ ভিডিয়ো দেখে ছাত্রীকে চিহ্নিত করেন। তাকে এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এ ছাড়াও আরও তিন ছাত্রকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছেন স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের পদক্ষেপে কিছুটা শান্ত হয়েছেন স্থানীয়েরা। কিন্তু স্কুলের সামগ্রিক পরিবেশ নিয়ে ক্ষিপ্ত তাঁরা।

school Viral Video South Dinajpur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy