Advertisement
E-Paper

বন্দুক ধরেন, আবার মাইক হাতে দর্শকদের গানেও মাতান মালদহের এই পুলিশ আধিকারিক

আইনশৃঙ্খলা রক্ষাতেই যিনি ব্যস্ত থাকেন, তাঁর হাতে মাইক্রোফোন! মঞ্চে একের পর এক জনপ্রিয় হিন্দি গান গাইছেন পুলিশ আধিকারিক। তাঁর গানের তালে কোমর দোলাচ্ছেন অনেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৫:৪৯
মানিকচক থানার আইসি পার্থ হালদার।

মানিকচক থানার আইসি পার্থ হালদার। — নিজস্ব চিত্র।

যাঁকে লাঠি, বন্দুক হাতে আইনশৃঙ্খলা রক্ষাতেই ব্যস্ত থাকতে দেখা যায় তাঁর হাতে মাইক্রোফোন। মঞ্চে একের পর এক জনপ্রিয় হিন্দি গান গাইছেন পুলিশ আধিকারিক। আর সেই গানের তালে কোমর দোলাচ্ছেন থানার পুলিশকর্মী থেকে আধিকারিকরা। দীপাবলি উপলক্ষে মালদহের মানিকচক থানার উদ্যোগে বুধবার রাতে আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানেই মাইক্রোফোন হাতে একের পর এক হিট গান গেয়ে মঞ্চ মাতিয়ে দেন মানিকচক থানার আইসি পার্থ হালদার।

অভিনেতা তথা অধুনা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর জনপ্রিয় হিন্দি ছায়াছবি ‘ডিস্কো ডান্সার’-এর গান গেয়ে মঞ্চ মাতিয়ে দিলেন তিনি। মানিকচক থানা চত্বরে রয়েছে কালীমন্দির। প্রতি বছর সেখানে পুজোর আয়োজন হয় মানিকচক থানার উদ্যোগে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। জেলার শিল্পীরাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ বছরও তাঁর ব্যাতিক্রম হয়নি। বাড়তি পাওনা থানার আইসির গাওয়া গান।

দর্শকেরা তাঁর গাওয়া গানের প্রশংসা করেছেন। তা শুনে আইসি জানান, গান তাঁর নেশা। তাঁর কথায়, ‘‘আমি গান ভালবাসি। গাইতেও ভালবাসি। তাই গান করি। আমার গান সকলকে আনন্দ দিতে পেরেছে। তাতেই আমি খুশি।’’

Maldah police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy