E-Paper

পুকুর ভরাট করে নির্মাণ, বন্ধের নোটিস

ইসলামপুরের তিন নম্বর ওয়ার্ডের অপ্সরা মোড় এলাকায় রয়েছে ওই পুকুরটি। অভিযোগ, পুকুর ভরাট করে নির্মাণকাজ চলছে। অভিযোগ পেতেই তদন্ত শুরু করে প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০১:৩২

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পুকুর ভরাট করে চলছিল অবৈধ নির্মাণ। বিষয়টি জানতে পেরে ভূমি ও ভূমিরাজস্ব দফতর নোটিস জারি করল। সেখানে কোনও রকম নির্মাণকাজ হবে না বলে জানানো হয়েছে।

ইসলামপুরের ভূমি ও ভূমিরাজস্ব অধিকারিক তাসি ভুটিয়া বলেন, ‘‘পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করা হয়েছে। নোটিস জারি করা হয়েছে। নির্দেশ না মানলে এফআইআর করা হবে।’’

ইসলামপুরের তিন নম্বর ওয়ার্ডের অপ্সরা মোড় এলাকায় রয়েছে ওই পুকুরটি। অভিযোগ, পুকুর ভরাট করে নির্মাণকাজ চলছে। অভিযোগ পেতেই তদন্ত শুরু করে প্রশাসন। অবৈধ নির্মাণ বন্ধের নির্দেশ জারি করে। সূত্রের খবর, জমিটি বিক্রি হয়ে গেলেও নাম এখনও অপরিবর্তিত থাকায় যাঁর নামে রেকর্ড, তাঁকে নোটিস করে ভূমিরাজস্ব দফতর। ভোট মিটতেই ফের অভিযানে নামে ভূমি ও ভূমিরাজস্ব দফতর। নোটিস দেওয়া হয় নির্মাণ বন্ধের। নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

যদিও পুকুরের উপরে বাড়ি হওয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন এলাকার পুর-প্রতিনিধি মহম্মদ নাজিম। তিনি বলেন, ‘‘বিষয়টি আমার কিছুজানা নেই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Islampur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy