Advertisement
E-Paper

ইসলামপুরে যুবকের রহস্যমৃত্যু! সিপিএম করায় খুন, দাবি পরিবারের, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর এলাকার বাসিন্দা নুর। পরিবারের দাবি, সোমবার সকাল থেকেই বাড়িতে ছিলেন না তিনি। সন্ধ্যায় অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০১:০২

— প্রতীকী চিত্র।

এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। মৃত যুবকের নাম নুর আজম। মৃতের পরিবারের দাবি, নুর সিপিএম করতেন। আর সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নুরের পরিবার।

ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর এলাকার বাসিন্দা নুর। পরিবারের দাবি, সোমবার সকাল থেকেই বাড়িতে ছিলেন না তিনি। সন্ধ্যায় অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। বাড়িতে ফিরেই নানা অসংলগ্ন কাজকর্ম শুরু করেন। পরিবারের কেউ কিছু জিজ্ঞাসা করলেও কোনও উত্তর দিচ্ছিলেন না। বাড়িতে জিনিসপত্র ভাঙচুরও করেন। ওই অবস্থা দেখে পরিবারের লোকেরা একপ্রকার জোর করেই নুরকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।

নুরের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। যদিও পরিবারের দাবি, নুরকে খুন করা হয়েছে। তিনি সিপিএম করতেন। সিপিএমের পতাকা হাতে প্রচারও করতেন। সেই কারণে তৃণমূলের নিশানায় ছিলেন। এমনকি তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ নুরের পরিবারের। যদি এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, অভিয়োগ থাকতেই পারে, তা পুলিশ খতিয়ে দেখবে।

Advertisement
Mysterious death Islampur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy