Advertisement
E-Paper

Crime: জুয়ার আসরে বিবাদ থেকে হাতাহাতি, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মালদহের যুবক

বুধবার রাত থেকেই জুয়ার আসর বসেছিল মালদা শহরের মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায়। সে জন্য রাত থেকেই অনেকে জড়ো হন ওই এলাকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৩:৫২
জখম যুবক ভর্তি হাসপাতালে।

জখম যুবক ভর্তি হাসপাতালে। —নিজস্ব চিত্র।

জুয়ার আসরে বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন যুবক। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে মালদহ শহরের মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায়। আসগর শেখ নামে গুলিবিদ্ধ ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার রাত থেকেই জুয়ার আসর বসেছিল মালদা শহরের মহেশমাটি মাদ্রাসা মোড় এলাকায়। সে জন্য রাত থেকেই অনেকে জড়ো হন ওই এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়া খেলার সময় আচমকাই বিবাদে জড়িয়ে পড়েন আসগর। তা গড়ায় হাতাহাতিতে। এর মধ্যে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বার করে আসগরকে নিশানা করে গুলি চালিয়ে দেন। আসগরের পিঠে গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। কারা গুলি চালাল, তার তদন্ত শুরু হয়েছে।

Firing injured police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy