Advertisement
E-Paper

Arrest: ভ্রাতৃবধূকে ধর্ষণের অভিযোগ, এক বছর পর কেরল থেকে যুবককে ধরল ধূপগুড়ির পুলিশ

গত বছর জুলাই মাসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধূপগুড়ির পূর্ব মল্লিকপাড়ার এক মহিলা। তাঁর অভিযোগ, তাঁর ভাসুর বাপি তাঁকে ধর্ষণ করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১৪:৪৭
পুলিশের জালে অভিযুক্ত বাপি দাস।

পুলিশের জালে অভিযুক্ত বাপি দাস। —নিজস্ব চিত্র।

ভ্রাতৃবধূকে ধর্ষণের অভিযোগে এক বছর বাদে অভিযুক্তকে গ্রেফতার করল ধূপগুড়ি থানার পুলিশ। বাপি দাস নামে ওই অভিযুক্তকে কেরল থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ দিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ।
গত বছর জুলাই মাসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধূপগুড়ির পূর্ব মল্লিকপাড়ার এক মহিলা। তাঁর অভিযোগ, তাঁর ভাসুর বাপি তাঁকে ধর্ষণ করেছে। এর পর থেকেই গা ঢাকা দিয়েছিল বাপি। এ রাজ্য ছেড়ে সে আশ্রয় নিয়েছিল কেরলে। পুলিশও তাকে হন্যে হয়ে খুঁজছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশের একটি দল কেরলের কেনিচিড়া এলাকায় হানা দেয়। সেখান থেকেই গত ৪ এপ্রিল গ্রেফতার করা হয় ওই যুবককে।

রবিবার বাপিকে ধূপগুড়িতে নিয়ে আসা হয়েছে। সোমবার তাকে জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয়। বাপির বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ।

rape arrest Dhupguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy