শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি-সহ তিন জন। শুক্রবার পুন্ডিবাড়ি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ৫ অগস্ট কোচবিহারের খাগরাবাড়ির কাছে হামলা চালানো হয় শুভেন্দুর কনভয়ে। সেই ঘটনার বছরখানেক পর গ্রেফতার বলেন অভিযুক্তেরা। শনিবার তাদের কোচবিহার আদালতে তোলা হলে অভিযুক্ত ব্লক সভাপতি-সহ দু’জনের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাকি এক জনেরও জেল হেফাজত হয়েছে।
তবে অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতির দাবি, যাঁদেরকে গ্রেফতার করেছে পুলিশ তাঁরা কেউ সেইদিনের ওই ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁরা কেউ সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।