Advertisement
E-Paper

কর্মিসভায় সুব্রত

আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ চক্রবর্তীর হয়ে কর্মিসভা করলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। শনিবার বিকেলে শোভাগঞ্জে তিনি কর্মিসভা করেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ দশরথ তিরকে-সহ একাধিক নেতা।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০১:৫৬

আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ চক্রবর্তীর হয়ে কর্মিসভা করলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। শনিবার বিকেলে শোভাগঞ্জে তিনি কর্মিসভা করেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ দশরথ তিরকে-সহ একাধিক নেতা। এ দিন সুব্রত বক্সির সভায় আলিপুরদুয়ার ১ ব্লকের সিপিএমের এক পঞ্চায়েত সমিতির সদস্য এবং মথুরা গ্রাম পঞ্চায়েতের আর এস পির প্রধান তিলু ওরাঁও, পঞ্চায়েত সদস্য নরাই রাভা ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ফিলমল কুজুর তৃণমূলে যোগদান করেন। সৌরভবাবু জানান, নির্বাচনের পর আলিপুরদুয়ার ১ পঞ্চায়েত সমিতির বাম সদস্যদের অনেকেই তৃণমূল কংগ্রেস যোগ দেবেন। এ দিন সুব্রত বক্সিকে ডুয়ার্সের রক্ত চন্দনের সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোন জবাব দেননি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy