Advertisement
E-Paper

জন্মদিনে বেরিয়ে ছাত্রীর ঝুলন্ত দেহ

মালদহের অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার বলেন, "মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।"

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ০৩:২৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জন্মদিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক কলেজছাত্রী। পরে আমবাগান থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত মৃতদেহ। বুধবার সকালে ঘটনাটি ঘটে মালদহের মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। মৃত তরুণীর সিঁথিতে সিঁদুর থাকায় রহস্য আরও দানা বেঁধেছে। তাঁকে খুনের পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতার পরিবারের লোকেরা। তবে এ দিন সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে দাবি পুলিশের।

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম কাবেরী মণ্ডল(১৯)। তিনি মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাবা শম্ভুনাথ দিনমজুরি করেন। তিন ছেলেমেয়ের মধ্যে কাবেরী বড়।

মালদহের অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার বলেন, "মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।"

পরিবারের দাবি, মঙ্গলবার কাবেরীর জন্মদিন ছিল। বন্ধুদের সঙ্গে জন্মদিনে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন তিনি। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা। এ দিন সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাবেরীর সঙ্গে গ্রামেরই এক যুবকের দেড় বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানাপড়েনেও ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। কাবেরীর বাবা শম্ভুনাথ বলেন, "বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম। জন্মদিন থাকায় ঘুরতে যাচ্ছি বলে জানায়। রাতভর খোঁজ নেওয়ার পরেও হদিস মেলেনি। মেয়ের সিঁথিতে সিঁদুর রয়েছে। মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক।"

North Bengal Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy